শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নগদ অর্থ সংকটে বিডি ফাইন্যান্স

বিবিএনিউজ.নেট

সোমবার, ১৩ মে ২০১৯   প্রিন্ট   ৬২৮ বার পঠিত

নগদ অর্থ সংকটে বিডি ফাইন্যান্স

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নগদ অর্থ সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স। তবে প্রতিষ্ঠানটির মুনাফা ও সম্পদের পরিমাণ কিছুটা বেড়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ২২ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক হওয়ার অর্থ নগদ টাকা দেয়া। যে প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো যত বেশি ঋণাত্মক, ওই প্রতিষ্ঠানের নগদ অর্থ সংকট ততো বেশি।

বিশেষজ্ঞদের মতে, একটি প্রতিষ্ঠানের অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়লে ওই প্রতিষ্ঠানের পক্ষে নগদ লভ্যাংশ ঘোষণা করা কঠিন হয়ে পড়ে। আর আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়লে সময়মতো গ্রাহকের অর্থ পরিশোধ করা অনেক সময় সম্ভব হয় না।

শুধু চলতি বছরের প্রথম প্রান্তিকে না আগের বছরের প্রথম প্রান্তিকেও আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল। আগের বছরের জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৭৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির নগদ অর্থ সংকটের পরিমাণ বেড়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ পয়সা। অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৯ সালের মার্চ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৩ পয়সা, যা ২০১৮ সালের ডিসেম্বর শেষে ছিল ১৬ টাকা ৭৭ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com