Ad
x

নগদ কার্যালয়ে আবারও দুদকের অভিযান

রবিবার, ০১ জুন ২০২৫   প্রিন্ট   ২৩৪ বার পঠিত

নগদ কার্যালয়ে আবারও দুদকের অভিযান

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে আবারও অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থ আত্মসাৎ ও নিয়োগ দুর্নীতির অভিযোগে রোববার (১ জুন) দুদকের উপ-সহকারী পরিচালক রবিউল হকের নেতৃত্বে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে বলে জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় অভিযান পরিচালনা করে দুদক। ওই অভিযান শেষে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণের কথা জানিয়েছিল সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। ওই সময়ের অভিযোগ ছিল, দেশে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এজেন্টরা হুন্ডির মাধ্যমে ওই টাকা পাচার করেছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৩:০৬ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com