|

Advertisement
×

নন লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন শূন্য করতে হলে বীমা আইন ও  এজেন্ট সংক্রান্ত প্রবিধান সংশোধন করতে হবে

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১০০১ বার পঠিত

নন লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন শূন্য করতে হলে বীমা আইন ও  এজেন্ট সংক্রান্ত প্রবিধান সংশোধন করতে হবে

নন লাইফে এজেন্ট কমিশন শূন্য করতে হলে বীমা আইন ও  এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স সংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।

সম্প্রতি নন লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন শূন্যতে নামিয়ে আনা নিয়ে  আলোচনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, “২০২১ সালের মার্চ মাসে আইডিআরএ কর্তৃক নন লাইফে এজেন্ট কমিশন শূন্য করে দেয়া হয়। তবে পরবর্তীতে ২০২১ সালের নভেম্বর মাসে বীমা এজেন্ট ( নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধানমালা ,২০২১ প্রণয়নের পর এই এজেন্ট কমিশন আবারো ১৫% করে দেয়া হয়। মূলত শূন্য কমিশন  নির্ধারণের  বিষয়টি বীমা আইনের ৫৮ (১)ধারা এবং বীমা এজেন্ট প্রবিধানমালার ৬,৭ ও ৮ ধারার সাথে সাংঘর্ষিক। কারণ বিদ্যমান বীমা আইনে কোন বীমা কোম্পানিতে এজেন্ট বা এজেন্ট নিয়োগকারী বা ব্রোকার ব্যতীত অন্য কাউকে প্রিমিয়াম সংগ্রহের কারণে কোন পারিশ্রমিক প্রদানের সুযোগ নেই। অর্থাৎ নন লাইফ বীমা কোম্পানিতে যে সকল উন্নয়ন কর্মকর্তাদের প্রিমিয়াম আয়ের বিনিময়ে যে বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে , তার আইনগত   বৈধতা নেই।  সম্প্রতিকালে বীমা আইন,২০১০ এ আনীত  সংশোধনী প্রস্তাবে ৫৮(১) পরিবর্তনের প্রস্তাব করা হয়নি । আমি মনে করি ৫৮ (১) ধারা পরিবর্তন আবশ্যক।”

তিনি বলেন, “অন্যদিকে এজেন্ট প্রবিধানমালা ,২০২১ অনুযায়ী নন লাইফের এজেন্টগণ ৭২ ঘণ্টা ট্রেনিং সম্পন্ন করে ও  লাইসেন্স ফি প্রদান করে IDRA হতে তিন বছরের জন্য লাইসেন্স গ্রহণ করে থাকে এবং মেয়াদ শেষে নবায়ন ফি দিয়ে  তিন বছরের জন্য লাইসেন্স নবায়ন করে। এছাড়া এই সকল এজেন্টদের আয় হতে সরকার রাজস্ব সংগ্রহ করে। এমতাবস্থায় এই সকল এজেন্টদের লাইসেন্স বাতিল না করে এজেন্ট কমিশন শুন্য করা করা হলে বিষয়টি আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আমি মনে করি বীমা আইনের সাথে এজেন্ট প্রবিধানমালাও সংশোধন করা আবশ্যক।”

বিআইএ’র সাবেক প্রেসিডেন্ট বলেন, “যেহেতু  ব্যক্তি এজেন্ট নন-লাইফের একমাত্র মার্কেটিং Distribution Channel, তাই সঠিক প্রক্রিয়া অবলম্বন না করে  এজেন্ট কমিশন ২০২১ সালের  মতো  তড়িঘড়ি করে শুন্য করে দেয়া হলে, তা অতীতের মতো কিছু বীমা কোম্পানিকে রাতারাতি প্রিমিয়াম বৃদ্ধির সুযোগ করে দেয়া হবে মাত্র।”

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com