|

Advertisement
×

নর্দার্ণ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন চালু

বুধবার, ২৩ জুন ২০২১   প্রিন্ট   ৪৯৫ বার পঠিত

নর্দার্ণ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন চালু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২১ ও ২২ জুন এ কোম্পানির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৭২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ২৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com