|

Advertisement
×

নাভানা ফার্মার ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩৮৫ বার পঠিত

নাভানা ফার্মার ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউকিল্যাস লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার, (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া, বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারা ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মো. জুনাইদ সফিক, পরিচালক ইমরানা জামান চৌধুরী, ড. জাহারা রসুল সিসিএফপি এফসিএফপি, জাভেদ কায়সার আলী, তারানা আহমেদ, সাঈদ আহমেদ, মাসুমা পারভীন, স্বতন্ত্র পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ কবির, মোহাম্মদ বুল হাসান এফসিএস ও মোহাম্মদ আরিফ বিল্লাহ বার এট ল, সহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জয়নুল আবেদিন এসিএস।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com