বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
বাড়ছে অনলাইন ব্যাংকিং

নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত হওয়া দরকার

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৭২৭ বার পঠিত

নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত হওয়া দরকার

বিশ্বব্যাপী নতুন বস্তবতা করোনাভাইরাসের সঙ্গে দেশে বাড়ছে ইন্টারনেটভিত্তিক বা অনলাইন ব্যাংকিং। এপ্রিল থেকে অক্টোবর এই সাত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ হাজার ৯৮৯ কোটি টাকা লেনদেন বেড়েছে। ২০২০ সালের এই সাত মাসে ইন্টারনেট ব্যাংকিং এ লেনদেন হয়েছে ৪৩ হাজার ৯৬৫ কোটি ৭০ লাখ টাকা। ২০১৯ সালে একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৭৬ কোটি ৭০ লাখ টাকা। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শারীরিক দূরত্ব বজায় রাখতে ইন্টারনেটভিত্তিক ব্যাংকিংকে বেছে নিচ্ছেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ২৬ লাখ ৮৭ হাজার ৩০৪ জন গ্রাহক ১৮ লাখ ২০ হাজার ৯২ বার ইন্টারনেটভিত্তিক লেনদেন করেন। এতে ৪ হাজার ৬৬৪ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়। মে মাসে ২৭ লাখ ২২ হাজার ৩২৭ জন গ্রাহক ২০ লাখ ৫৪ হাজার ৬১২ বার লেনদেন করেছেন, যাতে ৫ হাজার ৫৩১ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়। জুনে ২৭ লাখ ৪২ হাজার ২৪১ জনের ২২ লাখ ৬ হাজার ৮১৯ বারে ৭ হাজার ৪২১ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।

জুলাই মাসে ২৮ লাখ ৪১ হাজার ৭১৪ গ্রাহকের ২২ লাখ ৬৪ হাজার ৯২৭ বার লেনদেনে ৬ হাজার ২৫৪ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়। আগস্টে ২৯ লাখ ২০ হাজার ৯৩৩ গ্রাহক ২০ লাখ ২৮ হাজার ৯১৬ বারে লেনদেন করেন ৬ হাজার ৮০০ কোটি ১০ লাখ টাকা। সেপ্টেম্বরে ৩০ লাখ ১৪ হাজার ৪১৯ জন গ্রাহক ২০ লাখ ৭১ হাজার ৫০৪ বারে লেনদেন করেন ৭ হাজার ৬ কোটি ৮০ লাখ টাকা। অক্টোবর মাসে ৩০ লাখ ৮৮ হাজার ২৫৪ জন গ্রাহক ২১ লাখ ২৩ হাজার ২৬৫ বার লেনদেন করেন। এতে লেনদেন হয় ৬ হাজার ২৮৬ কোটি ৭০ লাখ টাকা।

ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন সাধারণ ব্যাংকিং কার্যক্রমকেই ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। করোনা মহামারীর কারণে বিশ্বে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী ইন্টারনেটে বিস্তার অনেকভাবে ইতিবাচক কাজে লাগানো হচ্ছে। সব কিছু বিবেচনার পরও ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও গ্রাহকের সেবার মান নিশ্চিত হওয়া প্রয়োজন। তাহলে নতুন এই বাস্তবতায়ও ব্যাংকিং খাতের বিকাশ সম্ভব।

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com