|

Advertisement
×

নির্বাচনের প্রভাবে সূচকের সাথে বেড়েছে লেনদেন

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১৫৯ বার পঠিত

নির্বাচনের প্রভাবে সূচকের সাথে বেড়েছে লেনদেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে রয়েছে চাঙাভাব। দীর্ঘদিন পর দেশের পুঁজিবাজারে ফুরফুরে মেজাজ বিরাজ করছে। সূচকের সাথে এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬৪ টির, দর কমেছে ২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪ টির। ডিএসইতে ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে। সিএসইতে ২৪৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২০ টির দর বেড়েছে, কমেছে ১৭ টির এবং ১০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com