নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৬ বার পঠিত
আবারও মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিলুফার জাফরুল্লাহ। একই সঙ্গে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শামসুজ্জামান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০১তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের চেয়ারম্যানকে পুনর্র্নিবাচিত করেন এবং নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন।
নিলুফার জাফরুল্লাহ সূচনালগ্ন থেকে ২০১৭ সাল পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সাল থেকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ১০তম জাতীয় সংসদের একজন সাংসদ। একজন স্থপতি হিসেবে জাফরুল্লাহ ২৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও উন্নয়নে অবদান রেখেছেন। তিনি সমাজের বিভিন্ন মানবিক কাজের সাথে যুক্ত। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি।
হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের পরিচালক এবং বেগম জেবুন্নেসা ও কাজী মহাব্বুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের ডোনার ট্রাস্টি নিলুফার জাফরুল্লাহ। তিনি জোনটা ইন্টারন্যাশনালের আজীবন সদস্য হিসেবে বিশ্বব্যাপী ও স্থানীয় পর্যায়ে নারীদের আইনি, রাজনৈতিক, অর্থনীতি, স্বাস্থ্য ও পেশাগত অবস্থা উন্নত করার জন্য সহায়তা দান করে আসছে।
দেশের স্বনামধন্য শিল্পগ্রুপ মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি মো. শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি এর আগের মেয়াদে ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি। শামসুজ্জামান বহু সমাজসেবা কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করছেন। দেশের শিল্পগ্রুপ মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেড, ওরিয়েন্ট কেম-টেক্স লিমিটেড, মাইক্রো ফাইবার লিমিটেড, মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড, এ-ওয়ান পোলার লিমিটেড, টাঙ্গন গার্মেন্টস লিমিটেড এবং টারবিনজেন কেমিক্যালস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Posted ০৫:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com