|

Advertisement
×

নুসরাতকে আশীর্বাদ করতে মুখ্যমন্ত্রী মমতা

শুক্রবার, ০৫ জুলাই ২০১৯   প্রিন্ট   ৮৬৩ বার পঠিত

নুসরাতকে আশীর্বাদ করতে মুখ্যমন্ত্রী মমতা

হয়ে গেলো কলকাতার জনপ্রিয় নায়িকা বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের গ্র্যান্ড রিসেপশন। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের সাত তারা হোটেলে জমকালো আয়োজনে হয়েছে। গত মাসে দীর্ঘ সময়ের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে সারেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার রিসেপশনে নুসরাতকে আশির্বাদ করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরাতের বিয়ের রিসিপসনে এসে তার সংসার জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেছেন তিনি। মমতার সঙ্গে ফটোসেশনও করেছেন বর-কনে।

এখানে আরও হাজির হয়েছিলেন প্রসেনজিৎ, জিৎ, আবির চট্টোপাধ্যায়, রাইমা সেনের মতো তারকারা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তার সঙ্গে ছবিতে দেখা গিয়েছে নুসরাতের প্রিয় বান্ধবী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এ দিন নুসরাত পরেছিলেন বাদামি রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই গয়নাও। খাওয়াদাওয়ার আয়োজনে ছিল ইতালিয়ান কুইজিন, বাঙালী খাবার, বসিরহাটের কাঁচাগোল্লাও।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com