অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৫২১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৪৫ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ ডিসেম্বর (সোমবার) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন।
সভায় অন্যান্য পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাকিল রিজভী, মো. আবুল হোসেন, প্রফেসর ডক্টর রাজিয়া বেগম, ডক্টর চৌধুরী নাফিজ সরাফাত, মো. মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান, এম আতিফ খালেদ, মো. আবদুর রহিম খান, মো. হারুন-অর-রশিদ, আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ্ এবং কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মূসা।
সাধারণ সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোল্লা গোলাম মোহাম্মদ।
সভায় শেয়ারহোল্ডাররা সংশ্লিষ্ট বছরের কোম্পানির উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন কার্যাবলি সম্পর্কে আলোচনা করেন এবং ২০২২-২৩ হিসাব বর্ষের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করেন।
Posted ০৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com