|

Advertisement
×

ন্যাশনাল লাইফের বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় বীমা দাবি পরিশোধ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৩১১ বার পঠিত

ন্যাশনাল লাইফের বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় বীমা দাবি পরিশোধ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ঢাকা এরিয়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

সম্প্রতি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আয়োজিত বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় এ দাবি পরিশোধ করা হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের নিকট দাবির চেক হস্তান্তর করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মো. এনামুল হক, এসভিপি মনির আহমদ ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। -বিজ্ঞপ্তি

Facebook Comments Box

Posted ০৮:০৫ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com