|

Advertisement
×

পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান

সোমবার, ০১ জুন ২০২০   প্রিন্ট   ৮২৮ বার পঠিত

পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান

স্ত্রী-পুত্র এবং পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়াম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। পাঁচ দিন আগে তাদের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে বলে জানা গেছে।

মো.নজরুল ইসলাম মজুমদার ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান। তিনি তৈরি দেশের অন্যতম শীর্ষ শীল্প গোষ্ঠি নাসা গ্রুপের চেয়ারম্যান। করোনায় আক্রান্ত তার স্ত্রী নাসরিন ইসলামও এক্সিম ব্যাংকের একজন পরিচালক।

নজরুল ইসলামের পারিবারিক একটি সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এ দম্পতির ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তারা হাসপাতালে ভর্তি হন।

ওই সূত্র আরও জানায়, সপ্তাহ খানেক আগে ওয়ালিদ ও স্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়। পরে নজরুল মজুমদার ও তার স্ত্রীর উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে নমুনা নিয়ে যায়। পরীক্ষায় চারজনেরই করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com