বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৫২৭ বার পঠিত
পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এমএ হাসেম। গত ১১ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানিয়েছিলেন, কভিড-১৯ পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
এদিকে তার পারিবারিক সূত্র জানায়, এম এ হাসেমের নামাজে জানাজা শুক্রবার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ওই দিন জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার টিটো গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন