Ad
x

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বুধবার, ১৫ জুন ২০২২   প্রিন্ট   ৪১৬ বার পঠিত

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে পাবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ১০ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৬ সেপ্টম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই।

 

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com