শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়লো

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৭৮ বার পঠিত

প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়লো

সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার নতুন দাম হবে এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সোনার রেকর্ড দাম ছিল এক লাখ ৮ হাজার ১২৫ টাকা।

বুধবার (২৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি নভেম্বর মাসে এ নিয়ে চার বার বাড়ানো হলো সোনার দাম।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্প‌তিবার (৩০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২৬ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। তার আগে ১৮ নভেম্বর ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ৬ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করে বাজুস।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি মাসে এ নিয়ে চার দফা বাড়লো সোনার দাম। আর অক্টোবর মাসেও চার দফায় বাড়ানো হয়েছিল সোনার দাম। তার আগের মাস সেপ্টেম্বরেও দুই দফায় বাড়ানো হয় সোনার দাম।

Facebook Comments Box

Posted ০৮:২১ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com