Ad
x

প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় কমেছে, ক্যাশফ্লোতে ইতিবাচক পরিবর্তন

বুধবার, ০৬ মে ২০২৬   প্রিন্ট   ১২২ বার পঠিত

প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় কমেছে, ক্যাশফ্লোতে ইতিবাচক পরিবর্তন

জিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের (Q1) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (০৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা। ফলে বছরের ব্যবধানে আয় কিছুটা কমেছে।

তবে ক্যাশফ্লোর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (OCFPS) হয়েছে ১১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ২ টাকা ৭৯ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩২ টাকা ১১ পয়সা।

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com