|

Advertisement
×

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন দরসূচি প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সংশোধিত অধ্যাদেশের অধীনে নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত সব ধরনের নতুন ও চলমান দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ থাকবে।

নির্দেশনার আওতায় সরকারি কাজের পাশাপাশি সেবা গ্রহণ ও পণ্য কেনার দরপত্রও স্থগিত থাকবে। ফলে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ ধরনের ক্রয় কার্যক্রম এগিয়ে নেওয়া থেকে বিরত থাকতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। নতুন বিধিমালা ও দরসূচি প্রকাশের পর ক্রয়প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এ স্থগিতাদেশ কার্যকর হবে না। জরুরি কাজের ক্ষেত্রে কীভাবে ক্রয়প্রক্রিয়া পরিচালিত হবে, তা সংশ্লিষ্ট বিধান ও নির্দেশনার আলোকে নির্ধারিত হবে।

নতুন বিধিমালা ও দরসূচি প্রকাশ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকায় সরকারি উন্নয়নকাজ, সেবা সংগ্রহ ও পণ্য কেনার সঙ্গে যুক্ত সংস্থাগুলোকে এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Posted ০৭:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com