|

Advertisement
×
সার্কফিন্যান্স ও দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বৈঠক

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বৈঠক

থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটির (আরএমএ) গভর্নর ইয়াংচেন সোচগিয়েল।

বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে সার্কফিন্যান্সের ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির ডেপুটি গভর্নর উগিয়েন ছোডেন উপস্থিত ছিলেন।

বৈঠকটি সফল হয়েছে বলে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। সংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা উপলক্ষে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন। এ সভাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৮:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com