|

Advertisement
×

প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২৩ বার পঠিত

প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। এই পদোন্নতির পূর্বে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

মোহাম্মদ সিরাজুল ইসলাম দীর্ঘ ২২.৫ বছর ধরে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-তে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করছেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা পরিচালনায় বিশেষ অবদান রেখেছেন এবং প্রভাতী ইন্স্যুরেন্সের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন এই দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত করায় আমি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বজায় রাখব।”

পেশাগত জীবনে অত্যন্ত অভিজ্ঞ মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি সিএ (কোর্সেস কমপ্লিটেড) এবং এলএলবি ডিগ্রিধারী। তিনি দেশ-বিদেশে বীমা সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি দেশের একটি শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান, যেটির ক্রেডিট রেটিং-এএএ।

Facebook Comments Box

Posted ০১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com