|

Advertisement
×

প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ০৪ আগস্ট ২০২৫   প্রিন্ট   ৩৯১ বার পঠিত

প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ০৩ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পরিচালক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় কোম্পানীর ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ পূর্বক ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মিস্ কিশোয়ার আমিন এফসিএ, অডিটর এ কেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানী সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডারবৃন্দ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com