|

Advertisement
×

প্রাইম ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম সম্পন্ন

রবিবার, ২৮ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৫৪ বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম সম্পন্ন

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমে আজ রোববার কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মো. নজরুল ইসলাম এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বায়েজিদ মুজতবা সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দেশের প্রথম কোম্পানি হিসেবে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে।
জানা যায়, কোম্পানীর সেক্রেটারি এনামুল হক খান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর নির্দেশনা অনুযায়ী হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন এবং ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সভার স্থানে সরাসরি শেয়ারহোল্ডারদের উপস্থিতি এবং অনলাইন সংযোগের সংমিশ্রণে হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা।
বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৫ কোটি ৮০ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ারের মধ্যে ৩৭.৮৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.০০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৪.১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com