Ad
x

প্রাইম ব্যাংকের নতুন সেবা ‘মোটরসাইকেল ফাইন্যান্সিং’

শনিবার, ২৯ জুন ২০১৯   প্রিন্ট   ৯৩৪ বার পঠিত

প্রাইম ব্যাংকের নতুন সেবা ‘মোটরসাইকেল ফাইন্যান্সিং’

সম্প্রতি ‘প্রাইম মোটরসাইকেল ফাইন্যান্সিং’ নামে নতুন একটি সেবা চালু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড।

ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সেবাটির উদ্বোধন করা হয়। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ফায়সাল রহমান, কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ সেবাটির উদ্বোধন করেন। এসময় ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে নতুন মোটরসাইকেল ক্রয় করা যাবে বলে ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে জানানো হয়, অনূর্ধ্ব ৫ লাখ পর্যন্ত ঋণ ও ১২/২৪/ ৩৬ মাসের ইএমআই সুবিধা, লাইফ ইন্সুরেন্স কভারেজ, বয়সসীমা ২১-৬৫ বছর ও আকর্ষণীয় সুদের হার ও প্রসেসিং ফি প্রভৃতি সেবা পাবেন মোটরসাইকেল ক্রেতারা।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com