Ad
x

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫১৪ বার পঠিত

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

‘ম্যানেজিং অপারেশনাল রিস্ক ইন ব্যাংক’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এম ফরহাদ হোসাইন এফসিএ, বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী এবং ১৪৬টি শাখার অপারেশন ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:০১ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com