|

Advertisement
×

প্রিমিয়াম আয় বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের

সোমবার, ৩০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭৮ বার পঠিত

প্রিমিয়াম আয় বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের

তৃতীয় প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০২০-সেপ্টেম্বর,২০২০) ৩৩ কোটি ৫৮ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ৫৭ কোটি ৪১ লাখ টাকা।

এদিকে ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৫১ কোটি ২২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ৪৮ লাখ টাকা।

আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছিল ৭ কোটি ৯১ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ৩ হাজার ৪৬৯ কোটি ৪৬ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com