নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৬৯ বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য (শরীয়তপুর-০১) সাঈদ আহমেদ আসলাম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর নেতৃত্বে ফুলেল শুভেচছা অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।
Posted ০৫:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com