|

Advertisement
×

প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

বিএসইসির মুখপাত্র জানান, প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউর্ড, নন-কমিউলেটিভ, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ব্যাসেল-৩ কমপ্লায়েন্ট, পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ।

আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক অতিরিক্ত টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com