|

Advertisement
×

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের লেনদেন শুরু

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২   প্রিন্ট   ৩২৯ বার পঠিত

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২২ মে শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটড ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৭৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪২ পয়সা।

আগামী ১৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com