|

Advertisement
×

ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস সংক্রান্ত প্রশিক্ষণ পেলেন একশ’ বিসিক কর্মকর্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৩৬ বার পঠিত

ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস সংক্রান্ত প্রশিক্ষণ পেলেন একশ’ বিসিক কর্মকর্তা

ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ফর এসএমই’স’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। বৃহস্পতিবার উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুটির ও ক্ষুদ্র শিল্পের জন্য আর্থিক বিশ্লেষণ ও আমানত ব্যবস্থাপনা বিষয়ক এ আবাসিক প্রশিক্ষণের শেষ ব্যাচে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ নিয়ে মোট ৪টি ব্যাচে একশ’ জন বিসিক কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করলো প্রিজম প্রকল্প। প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত এ কর্মশালাটি পরিচালনা করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের সচিব মো. মফিদুল ইসলাম, স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলমসহ বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৩:১০ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com