নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪২৫ বার পঠিত
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পরিষদ সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১০ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১১ টাকা ৫০ পয়সা।
আলোচ্য সময়ে ফু-ওয়াং সিরামিকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com