নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ প্রিন্ট ৩০৪ বার পঠিত
ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৭তম বার্ষিক সাধারণ হাইব্রিড সিস্টেমে ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান এনামুল হক এতে সভাপতিত্ব করেন।
সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহাফুজুর রহমান, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন এফসিএ, পরিচালক মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক বেগম আবেদা আকতার, বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেয়ারম্যান বলেন, “গ্রাহক সেবার মান বজায় রাখা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা দেশের বীমা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।” শেয়ারহোল্ডারগণ ইউক্রেন-রাশিয়া ও ইসরাইল-হামাস যুদ্ধ, দেশের রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী বৈশ্বিক মন্দার প্রভাব সত্ত্বেও কোম্পানির পারফরম্যান্স ও ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক ফলাফল ও সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে আবরারুল হক ও হাসিনা বানু পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
Posted ০৫:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com