|

Advertisement
×

বগুড়ার গোদারপাড়ায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

বুধবার, ০১ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৭৯ বার পঠিত

বগুড়ার গোদারপাড়ায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গোদারপাড়া উপশাখা বৃহস্পতিবার বগুড়ার গোদারপাড়া বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ব্যবসায়ী আকতারুজ্জামান ডিউক, স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলাম ও শিরিন আকতার, সমাজসেবক এম ওবায়দুল হাসান ববি, শিক্ষাবিদ মাহবুব আলম, আব্দুস শাকুর ও শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বড়গোলা শাখাপ্রধান মো. সাজ্জাদ হোসাইন ও ধন্যবাদ জ্ঞাপন করেন গোদারপাড়া উপশাখা ইনচার্জ আমিনুল ইসলাম।

স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের উপশাখায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগ প্রদানসহ সকল ব্যাংকিং সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com