নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৩০৭ বার পঠিত
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করার ক্ষেত্রে টাকার পরিমাণে পরিবর্তন এনেছে। কোম্পানিটি এবার ৮০০ কোটি থেকে বাড়িয়ে ১২০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করার ঘোষণা দিয়েছিল সিটি ব্যাংক কর্তৃপক্ষ। তবে ১১ সেপ্টেম্বরের পরিচালনা পর্ষদ সভায় এই অর্থের পরিমাণ বাড়িয়ে ১ হাজার ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান বাজার অবস্থার কারণে ব্যংকটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এ বন্ড ইস্যুর মাধ্যমে সিটি ব্যাংকের ব্যাসেল-৩ অনুযায়ী ব্যবসা শক্তিশালী করা হবে। বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।
Posted ০২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com