নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৫ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৪.০০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৫.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১৭.৫০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাফকো স্পিনিংয়ের ১০.৫০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ, বিডি থাইয়ের ৮.৯৭ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৮.৬২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮.৫৮ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৭.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৬:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com