নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। কোম্পানিটি আগের বছর একই সময় আয় করেছিল ২ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন.২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ১৪ পয়সা। কোম্পানিটি উচ্চ আদালতের অনুমতি পাওয়ার পর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু ঘোষণা করবে। আগামী ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ০৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com