অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
গ্রাহকদের আরও সহজ ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে বরিশাল সদর উপজেলার আমতলার মোড়, সাগরদীতে মেঘনা ব্যাংক পিএলসির শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (এসবিএমসিএইচ) উপশাখা স্থানান্তর করা হয়েছে।
সম্প্রতি নতুন ঠিকানায় উপশাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাজুল করিম এন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির।
এ ছাড়া ব্যাংকের আশপাশের শাখাগুলোর ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও অন্যান্য অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সৈয়দ মিজানুর রহমান বলেন, উপশাখাটি নতুন স্থানে স্থানান্তরের ফলে এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে।
তিনি বলেন, নতুন অবস্থান থেকে উপশাখাটি ব্যক্তি ও ব্যবসায়িক—উভয় ধরনের গ্রাহককে আরও কার্যকরভাবে সেবা দিতে পারবে। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংকের প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com