সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বসুন্ধরা সিটিতে ইসলামী ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন

বিবিএনিউজ.নেট

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৩৬ বার পঠিত

বসুন্ধরা সিটিতে ইসলামী ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন

গ্রাহকদের নগদ টাকা তাৎক্ষণিক জমা ও উত্তোলন সুবিধা প্রদানের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম বুধবার প্রধান অতিথি হিসেবে এ মেশিন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিল­ুর রহমান, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই মেশিনের মাধ্যমে অন্য ব্যাংকের হিসাবে বা কার্ডে নগদ জমা, যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, বিভিন্ন সেবা সংস্থার বিল প্রদান, এমক্যাশ থেকে ক্যাশ আউট, ক্যাশ বাই কোড সুবিধা, চেক বই ও স্টপ পেমেন্টের আবেদন, টাকা উত্তোলনের জন্য পজিটিভ-পে ও সাতদিনের নোটিশ প্রদান করা যাবে।

Facebook Comments Box
×

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com