রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশকে আরো পাঁচ লাখ ডলার অনুদান দেবে এডিবি

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৩৯৪ বার পঠিত

বাংলাদেশকে আরো পাঁচ লাখ ডলার অনুদান দেবে এডিবি

ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা এবং দেশীয় বাণিজ্য প্রসারে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে আরো ৫ লাখ ডলারের অনুদান দেবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে এ অনুদানের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে বলে গতকাল এডিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালে দেশে অর্থনীতির রূপান্তরের অংশ হিসেবে উদ্ভাবনমূলক জ্ঞান সৃষ্টির লক্ষ্যে ২০ লাখ ডলার অনুদান দেয় সংস্থাটি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, রফতানী বৈচিত্র্যকরণ ও স্থানীয় সম্পদের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রবৃদ্ধি ও বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ও আন্তঃদেশীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।

বর্তমানে ডুয়িং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। মনমোহন পারকাশ বলেন, এক্ষেত্রে বাংলাদেশের উন্নতির ব্যাপক সুযোগ রয়েছে। সম্পদের নিবন্ধন, অনলাইন ব্যবসার নিয়ম, কর ব্যবস্থা ও চুক্তির নিয়ম আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ ডুয়িং বিজনেসের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com