নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং কাঠামোগত অসামঞ্জস্যের অভিযোগে তদন্তের পর এসব দেশের পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের আওতায় থাকা ১৪টি দেশ ও অঞ্চল হলো চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
দেশ ও পণ্যের ধরন অনুযায়ী শুল্কের হার ভিন্ন হবে। এর মধ্যে চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হচ্ছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে সম্পাদিত কিছু বাণিজ্য চুক্তিতে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকায় কয়েকটি দেশের ক্ষেত্রে নতুন শুল্কের কার্যকর হার কম হতে পারে।
যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তে এসব দেশের উৎপাদন ও শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতার বিষয়টি খতিয়ে দেখা হয়। তদন্তের ফলাফলের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Posted ০৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন