বিবিএনিউজ.নেট
শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৫৪৪ বার পঠিত
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়কে নির্বাহী পরিচালক (ইডি) হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বপন কুমার রায়কে বুধবার বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক বগুড়া অফিসে বহাল করা হয়েছে।
স্বপন মানিকগঞ্জ জেলার ঘিওর থানার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। স্বপন কুমার রায় ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, কৃষি ঋণ বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ফ্রান্স, চীন, জাপান, অস্ট্রিয়া, ব্রাজিল, মিশর, শ্রীলংকা, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com