রবিবার, ২৭ মার্চ ২০২২ প্রিন্ট ৩৭৭ বার পঠিত
শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে আগামী বুধবার (৩০ মার্চ) বৈঠকে বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২৭ মার্চ) বিএসইসির অতিরিক্ত পরিচালক দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বৈঠক সংক্রান্ত একটি চিঠি ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com