Ad
x

বাজেট অধিবেশন শুরু ১১ জুন

মঙ্গলবার, ১৪ মে ২০১৯   প্রিন্ট   ৭২০ বার পঠিত

বাজেট অধিবেশন শুরু ১১ জুন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ১১ জুন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সোমবার ওই অধিবেশনের আহ্বান করেন।

চলতি একাদশ সংসদের তৃতীয় ওই অধিবেশন ওইদিন বিকাল ৫টায় শুরু হবে। এটি হবে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১৩ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে। জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর এর ওপর আলোচনা করবেন জাতীয় সংসদের সদস্যরা। দীর্ঘদিন পর সংসদে ফেরার সুবাদে বিএনপি থেকে নির্বাচিতরাও বাজেট প্রস্তাবের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। আলোচনা শেষে জুন মাসের শেষদিকে বাজেট অনুমোদন হবে।

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com