মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিএটিবিসির লভ্যাংশ নির্ধারণী বোর্ডসভা ১১ মার্চ

বিবিএনিউজ.নেট

রবিবার, ০৩ মার্চ ২০১৯   প্রিন্ট   ১০১৯ বার পঠিত

বিএটিবিসির লভ্যাংশ নির্ধারণী বোর্ডসভা ১১ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের (বিএটিবিসি) লভ্যাংশ নির্ধারণী সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনায় বসবেন কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সদ্য সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়ে ১৩১ টাকা ১৮ পয়সায় দাঁড়িয়েছে। পাশাপাশি তৃতীয় প্রান্তিকেও কোম্পানিটির ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। অনিরীক্ষিত আর্তিক প্রতিবদন অনুসারে হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এর ইপিএস হয়েছে ১৩১ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০১ টাকা ১০ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ১০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ টাকা ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৫৬ টাকা ৩৮ পয়সা এবং শেয়ারপ্রতি নিট পরিচালন তারল্য প্রবাহ (এনওসিএফএস) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ৮২ পয়সায়।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদ। সে বছর ইপিএস হয় ১৩০ টাকা ৫০ পয়সা ও এনএভিপিএস ৩৫৮ টাকা ২১ পয়সা। এর আগে ২০১৬ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Facebook Comments Box
×

Posted ০৫:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com