|

Advertisement
×

বিএসআরএম স্টিলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শনিবার, ১১ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৫২ বার পঠিত

বিএসআরএম স্টিলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ অক্টোবর বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় পর্ষদ লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।গত বছর কোম্পানিটি ৩২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ১০ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ টাকা ১২ পয়সা আয় হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:১৫ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com