রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিও অ্যাকাউন্টে স্টক লভ্যাংশ জমা করেছে জিপিএইচ ইস্পাত

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৯৩ বার পঠিত

বিও অ্যাকাউন্টে স্টক লভ্যাংশ জমা করেছে জিপিএইচ ইস্পাত

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য অনুমোদিত স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জিপিএইচ ইস্পাত। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৮৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩ পয়সা।

সর্বশেষ রেটিং অনুসারে, জিপিএইচ ইস্পাতের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

ডিএসইতে গতকাল জিপিএইচ ইস্পাত শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩ টাকা ৭০ পয়সা। সমাপনী দর ছিল ২৪ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৩ টাকা ৭০ পয়সা ও ৩৯ টাকা ৯০ পয়সা।

Facebook Comments Box

Posted ০৩:০২ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com