বিবিএনিউজ.নেট
রবিবার, ২১ এপ্রিল ২০১৯ প্রিন্ট ৭৭০ বার পঠিত
পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন রুবানা হক। রাজধানীর উত্তরায় শনিবার নবনির্মিত বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংগঠনের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় সদ্যবিদায়ী পরিচালনা পর্ষদের কাছ থেকে রুবানা হকের নেতৃত্বাধীন নবনির্বাচিত পর্ষদের সদস্যরা দায়িত্ব বুঝে নেন।
সংগঠনের বার্ষিক সাধারণ সভার প্রথম অংশে বিজিএমইএর সদ্য বিদায়ী সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও শেষাংশে নবনির্বাচিত সভাপতি রুবানা হক সভাপতিত্ব করেন। সভায় ২০১৭-১৮ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয় ও ২০১৮-১৯ সালের বাজেট অনুমোদন হয়।
রুবানা হক ছাড়াও বিজিএমইএ নবনির্বাচিত অফিস বেয়ারারদের মধ্যে রয়েছেন প্রথম সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি এসএম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এমএ রহিম (ফিরোজ), সহসভাপতি আরশাদ জামাল (দিপু), সহসভাপতি মো. মশিউল আজম (সজল) ও সহসভাপতি এএম চৌধুরী (সেলিম)।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com