শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিসিআই পর্ষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৫০৬ বার পঠিত

বিসিআই পর্ষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) পরিচালনা পর্ষদের (২০২১-২০২৩) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিসিআই বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী, সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরু।

সভার শুরুতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের শোকার্ত সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করা হয় এবং সব ভাষাসৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিসিআই সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরু বিসিআইয়ের কর্মকাণ্ড বেগবান করাতে সবার সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

সভায় বিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী বলেন, বিসিআই সমগ্র বাংলাদেশভিত্তিক একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার। আমরা বিসিআই শিল্পসংক্রান্ত সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে কাজ করবো এবং সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করবো। আর এই লক্ষ্যে বর্তমান সভাপতির নেতৃত্বে এগিয়ে যাবে বিসিআই।

বিসিআই সভাপতি বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশভিত্তিক একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার সেহেতু স্থানীয় সব শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে। তিনি সরকারি ও বেসরকারি উভয় খাতের সংশ্লিষ্ট সবাইকে শিল্পের স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানান।

সভাপতি আরও বলেন, কিছু সম্ভাবনা খাত যেমন- লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু-ইকোনমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে। বিসিআই নতুন উদ্যোক্তা সৃষ্টি, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিসিআই দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে কাজ করবে। উদ্যোক্তা উন্নয়নে আলাদা তহবিল গঠনে উদ্যোগ গ্রহণ করবে বিসিআই।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গির আলম, দেলোয়ার হোসেন রাজা, রোটা. ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্যাহ্, রেহানা রহমান, জিয়া হায়দার মিঠু, যশোদা জীবন দেবনাথ, শাহ আলম লিটু, শাহিদ আলম, এম. এ. রাজ্জাক খান (রাজ), রুসলান নাসির, মো. খায়ের মিয়া, নাজমুল আনোয়ার, মো. ইসহাকুল হোসেন সুইটসহ পরিচালকবর্গ।

Facebook Comments Box

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com