Ad
x

বিসিক বিজয় মেলা শুরু কাল

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৯৮ বার পঠিত

বিসিক বিজয় মেলা শুরু কাল

মহান বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের আনন্দ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে শুরু হচ্ছে ‘বিসিক বিজয় মেলা-২০২৫’।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে পাঁচদিনব্যাপী এ মেলা আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) শুরু হয়ে চলবে শুক্রবার (৫ ডিসেম্বর) পর্যন্ত।

মেলায় থাকবে হস্ত ও কারুশিল্পের নানান পণ্যের সমাহার। বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি হরেক রকমের দেশি পণ্যও মিলবে এ মেলায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি, বিপণন ও বাজার সম্প্রসারণের উদ্দেশে বছরের বিভিন্ন সময়ে রাজধানীতে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজন করে থাকে বিসিক। এসব মেলায় হস্তশিল্প, যেমন- নকশিকাঁথা, মাটির গয়না, কাঠের খেলনা ও অন্যান্য কারুশিল্পের পণ্য প্রদর্শিত ও বিক্রি হয়।

সবশেষ গত অক্টোবরে বিসিক ভবনে পাঁচদিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা’র আয়োজন করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ০৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com