বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪১৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের চার কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো: বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো সিনথেটিকস এবং শাইনপুকুর সিরামিক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চারটি কোম্পানিই বোর্ড সভা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটির মধ্যে ওই দিন বেক্সিমকোর বিকাল ৩টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দুপুর ২.৩০টায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকাল ৪টায় এবং শাইনপুকুর সিরামিকের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানি চারটির বোর্ড সভায় ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন