রবিবার, ২১ নভেম্বর ২০২১ প্রিন্ট ৬৩৭ বার পঠিত
মাস্টারকার্ড বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রমের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে এবং প্রতিষ্ঠানটির শীর্ষ পার্টনার যথা অংশীদার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্টদের স্বীকৃতিস্বরূপ ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ শীর্ষক পুরস্কার দিয়েছে। ঢাকায় গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন করা হয়।
এ বছর ১৬ ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। কোনো কোনো প্রতিষ্ঠান অবশ্য একাধিক শ্রেণিতে পুরস্কার পেয়েছে। এবারের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), দ্য সিটি ব্যাংক লিমিটেড, লঙ্কাবাংলা ফিন্যান্স, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, এসএসএল কমার্জ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, আড়ং, বাটা, স্বপ্ন, ট্রান্সকম ডিজিটাল, বিকাশ, চালডাল, দারাজ বাংলাদেশ, ফুডপান্ডা, গ্রামীণফোন ও নগদ।
মাস্টারকার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তি অর্জনের ক্ষেত্রে অবদান রাখা ব্যাংক, ফিনটেক ও অন্যান্য প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মতো পুরস্কারটি দিল মাস্টারকার্ড।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম বিশেষ অতিথি এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লা ফেইভ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া মাস্টারকার্ড বাংলাদেশের পার্টনার ব্যাংক, ফিনটেক পার্টনারসহ অন্যান্য মার্চেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ০২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com