|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় পৌনে ৩১ কোটি টাকার লেনদেন

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৮৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বুধবার (০৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির প্রায় পৌনে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এসএস স্টিল, জিবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, অ্যাক্টিভ ফাইন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি থাই, বেক্সিমকো, ডিবিএইচ, ফাইন ফুডস, গ্রামীন স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, কেপিপিএল, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, এমএল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নাভানা সিএনজি, এনসিসি ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, রবি, স্কয়ার ফার্মা ও ইউসিবি। কোম্পানিগুলোর ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৯৮৭টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার টাকার জিবিবি পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া একটিভ ফাইনের ৭ লাখ ৩৫ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১১ লাখ ৩৭ হাজার টাকার, বিডি থাইয়ের ২৭ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ৭৯ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৩ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৮ লাখ ৯০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮৮১ লাখ ৭৩ হাজার টাকার, লিনডে বিডির ১৮ লাখ ৪৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৮ লঅখ ১০ হাজার টাকার, নাভানা সিএনজির ৭ লাখ ৬৪ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৮ লাখ ২৫ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৭৫ লাখ ৬৮ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ২১ লাখ ২০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬৩ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইভ ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৫৪ হাজার টাকার, রেনেটার ৩৪ লাখ ৬২ হাজার টাকার, রবি আজিয়াটার ৩৯ লাখ ৫১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৩ লাখ ৫০ হাজার টাকার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com